
স্টাফ রিপোর্টার ॥
ভূমী সংক্রান্ত সেবা গ্রহীতারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। টাকা ছাড়া মিলছেনা নামজারী ও জমা খারিজ খতিয়ান। চাঁদপুর সদর উপজেলা ভূমী অফিসে প্রতিমাসে কমপক্ষে ৩শ’ থেকে ৪শ’ নামজারী ও জমা খারিজ খতিয়ান করা হচ্ছে। এর বিপরীতে হাতিয়ে নিচ্ছে সিকি কোটি টাকা।
বর্তমান সরকার ভূমী সেবার মান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কিন্তু কিছু সংখ্যক অসাধু কর্মকর্তা কর্মচারীদের কারনে সেবার মান বেহত হচ্ছে। ইউনিয়ন ভূমী অফিসারগণ তাদের অফিসের কাজ শেষ করে প্রতিদিন বিকেল ৪টা থেকে সদর উপজেলা ভূমী অফিসে আসতে শুরু করে। এরপর কানুনগো রাপ্রু মগের সাথে শুরু হয় হিসাব নিকাস। কার কয়টি নামজারী ও জমা খতিয়ান রয়েছে। হিসেব করে প্রতি খারিজের বিপরীতে অফিসের খরচ বাবদ ৩ হাজার টাকা গুনে নেন কানুনগো রাপ্রু মগ।
একাধিক ভোক্তভোগীরা জানান, অধিকাংশ ইউনিয়ন ভূমী অফিসারগণ প্রতিটি খারিজের জন্য সর্বনিন্ম গুনে নেন ৫ হাজার, আর যদি কোন সামান্ন সমস্যা থাকে তাহলেতো আর কথাই নেই। সেটি হয়ে যায় ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। টাকা না দিলে মিলবেনা জমা খারিজ। নিজের প্রয়োজনে বাদ্য হয়ে দিতে হয় তাদের ধায্যকৃত টাকা। কিন্তু সরকারি কোষাঘারে জমা হচ্ছে মাত্র ১১শ’ ৭০টাকা।
সেবা গ্রহণকারী কোন ব্যাক্তি ইউনিয়ন ভূমী অফিসারের মাধ্যমে নামজারী ও জমা খতিয়ানের জন্য কাগজপত্র ঠিক করে উপজেলা ভূমী অফিসে সরাসরি আবেদন করলেই শুরু হয় নানান সমস্যা। আজ এই সমস্যা কাল ওই সমস্য বলে ভোগাতে থাকে গ্রাহকেদের। মাসের পর মাস জুতার তলা ক্ষয় হয়ে গেলেও মিলছে না নামজারী ও জমা খারিজ। আর কোন ভাবে মিললেও খারিজে থাকে নামের ভুল। আবার শুরু হয় নতুন করে কর্মকর্তাদের ধারে ধারে। আর ইউনিয়ন ভূমী অফিসের মাধ্যমে টাকা দিয়ে দিলে ২১ দিনের মধ্যেই মিলে যায় খারিজ।
সদর উপজেলা ভূমী অফিসের প্রধান সহকারী সাখাওয়াত হোসেন জানান, প্রতিমাসে এ অফিসে ৩ থেকে ৪শ’ নামজারী জমা খারিজ হচ্ছে।
ভূমী কর্মকর্তা অভিষেক দাসের কাছে হয়রানী ও আর্থিক লেনদেনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি আপ্রাণ চেষ্ঠা করছি জনগণকে সেবা দেওয়ার জন্য। কিছু কিছু কর্মকর্তা ও কর্মচারীর কারণে সম্পূর্ণ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। টাকার বিষয়ে তিনি বলেন, আমাদের নাম ভাঙ্গিয়ে কিছু কিছু ইউনিয়ন ভূমী অফিসারগণ সেবা প্রদানের নাম করে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে বলে আমরা অবগত আছি। কেউ যদি আমার কাছে লিখিত অভিযোগ করে তাহলে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
