সারাদেশে বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অবরোধে প্রভাব পড়েছে চাঁদপুরে ব্যবসা-বাণিজ্যে। লাগাতার অবরোধের ৯ম দিনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি না দেখা গেলেও মধ্যবিত্ত, নিন্মমধ্যবিত্ত ও নিদমজুররা পড়েছেন মহা বিপাকে। অবরোধের কারনে অনেকের আয় রোজগার চলে এসেছে শূন্যের কোঠায়। ছোট ছোট ব্যবসায়িরা অবরোধের আগে যে আয় করতেন সে আয় এখন নেই বললেই চলে। মাঝারি ব্যবসায়িরা পড়েছেন আরো বিপাকে। অনেকেই দোকানেই দুই থেকে তিনজন কর্মচারী রয়েছে। বছরের প্রথম মাসেই এসকল কর্মচারীর বেতন মিটাতে প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে হিমসীম খেতে হচ্ছে। আগে প্রতিটি দোকানে যেখানে ১০ থেকে ১৫ হাজার টাকা বিক্রি হত এখন তা নেমে ৪ থেকে ৫ হাজার টাকা বিক্রি হচ্ছে। এতে করে দোকানী কর্মচারী বেতন, লাইট বিল, দোকান ভাড়া ও আনুসঙ্গীক খরচ মিটাতে বেগ পেতে হবে। এব্যাপারে শহর কিছু খুচরা দোকানীর সাথে আলাপ কালে তারা জানান, আমারা পাইকারী বাজার থেকে মজুদ আঝে এখন পন্য আনছি। তবে এ মজুদ আর বেশী দিন থাকবে না। তখন পন্য মূল্য হু হু করে বাড়বে। এতে এর প্রভাব পগবে ভোক্তাদের উপর। কারন তখন আমাদেরও বেশী দামে পন্য কিনে তা বিক্রি করতে হবে। এদিকে ৯জানুয়ারী থেকে পুলিশ পাহাড়ায় তেল বাহী গাড়ী ও কিছু পন্য বাহী গাড়ী চাঁদপুর থেকে ছেড়ে যাচ্ছে ঠিকই কিন্তু পন্য নিয়ে তেমন কোন ভারী যানবাহন চাঁদপুরে আসছে না। গত ১২ জানুয়ারী বই ভর্তি একটি পন্যবাহী ট্রাক হাজীগঞ্জের উদ্দেশ্যে আসার পথে শাহরস্তিতে পিকেটারদের দেওয়া আগুনে সকল বই পুড়ে ছাই হয়ে যায়। এত ব্যবসায়িদের প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। এসকল কারনে অনেকেই সড়ক পথে পন্য আনছে না। নদী পথে যেটুক্ইু পন্য চাঁদপুর আসছে তা প্রয়োজনের তুলনায় সামন্যই বলা চলে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

