
শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের ট্রাকরোড আল-আমিন মডেল মাদ্রাসার ছাত্রাবাসের টয়লেট থেকে প্যাথিডিন নেয়ার সময় দু’ মাদকসেবীকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। আজ সোমবার বিকেল ৪টায় মাদকসেবী পুরান বাজারের খোকন ও ট্রাক রোডের তুহিনকে টয়লেটের ভিতর থেকে শরীরে প্যাথিডিন ইনজেকশনের মাধ্যমে পুশ করার সময় আটক করা হয়। স্থানীয় জনতা আটককৃতদের রাস্তায় এনে গনধোলাই দিয়ে কানে ধরে উঠবস করিয়ে ছেড়ে দেয়।
জানা যায়, পুরাণ বাজারের কিছু মাদক ব্যবসায়ী প্রতিদিনি চাঁদপুর শহরের ট্রাকরোড, মাদরাসা রোড, বঙ্গবন্ধু সড়কসহ কয়েকটি নিরাপদ স্থানে গিয়ে ভাসমানভাবে প্যাথেডিন ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক বিক্রি করে। পুরাণবাজার ব্রিজের গোড়ার মাদক বিক্রেতা খোকন প্যাথিডিন নিয়ে ট্রাক রোড এলাকায় এসে প্রতিদিনি মাদক সেবী তুহিনের কাছে বিক্রি করে। বিকেলে খোকন ও তুহিন আলামিন মডেল মাদরাসার ছাত্রাবাসের ভিতরে টয়লেটে ঢুকে প্যাথিডিন শরীরে পুশ করে। স্থানীয় জনতা বিষয়টি দেখতে পেয়ে তাদেরকে টয়লেটের ভিতর থেকে আটক করে রাস্তায় নিয়ে আসে। পরে গণধোলাই দিয়ে কানে ধরে উঠবস করিয়ে আর কোন দিন মাদকসেবন ও বিক্রি করবেনা বলে অঙ্গীকার করিয়ে ছেড়ে দেয়।
শিরোনাম:
সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
