ঢাবি প্রতিবেদক: আগামী এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি ডাকাতিয়া(ঢাবিতে একখন্ড চাঁদপুর) এর কমিটি প্রকাশিত হয়েছে। নতুন এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের মাষ্টার্সের শিক্ষার্থী রাসেল শ্রাবণকে সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র আব্দুল কাদের শিমুলকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি আনফাল সরকার পমন ও সাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীর সুজন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন। সংগঠনটির উপদেষ্টা মন্ডলির ভোটের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদককে নির্বাচিত করা হয়েছে। নব্য সভাপতি রাসেল শ্রাবণ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর জেলার শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে আমরা বদ্ধপরিকর। নব্য সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিমুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে চেষ্টা করবো সংগঠনকে গতিশীল করতে। জেলার তৃণমূলের শিক্ষার্থীরা যাতে ঢাবিতে পড়াশোনা করার সুযোগ পায় সেক্ষেত্রে কলেজগুলোতে সেমিনার আয়োজনের ইচ্ছে আছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- ফিচার পাতা
- /
- ডাকাতিয়া’র নেতৃত্বে রাসেল-শিমুল
আরও সংবাদ
হজের ভিসা দেওয়া শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি... বিস্তারিত
জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, গেজেট প্রকাশ
ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার। এখন জাতীয় স্কেলে... বিস্তারিত
দীর্ঘ ১০ বছর বিবাহিত জীবন—আশা-পুরন হয়েছে
দীর্ঘ ১০ বছর বিবাহিত জীবন—আশা-পুরন হয়েছে আল্লাহর রহমতে এক হৃদয়ছোঁয়া সাফল্যের গল্প... বিস্তারিত
চাঁদ দেখা যায় নি, পবিত্র শবে বরাত ৩…
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় রজব মাসের ৩০ দিন... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
