শাহরিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার শাহতলী ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে বালু বোঝাই বলগেটের নিচে তলিয়ে গিয়ে বিআরএস ব্রিক ফিল্ডের আগুন মিস্ত্রি হযরত আলী (২৩) নিহত হয়েছে। চাঁদপুরের ফায়ার সার্ভীসের ডুবুরিরা নদীর তলদেশ থেকে নিহত হযরত আলীকে ঘটনার ৩ ঘন্টা পর উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে চাঁদিপুর মডেল থানা পুলিশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। আজ শনিবার ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ। জানা যায়, শরীয়তপুর জেলার তবজ সুবাক গ্রামের খালেক মরাশির ছেলে হযরত আলী গত দু’ মাস পূর্বে শাহতলীর আব্দুর রশিদের বিআ্রএস ব্রিফ ফিল্ডে আগুন মিস্ত্রি হিসেবে যোগদান করে। গত শুক্রবার দুপুর ২টায় শাহতলীর নদীর ওপার আরবিএম ব্রিক ফিল্ডের কর্মরত নিহত হযরত আলীর ফুফাত ভাই জাহাঙ্গীর হোসেন ও ভাতিজা রফিককে দেখার জন্য নদী সাঁতরে যায়। সেখান থেকে ফেরার পথে তার সহযোগী সাগরসহ নদী সাঁতরে বালু বোঝাই চলন্ত বলগেটে উঠার জন্য চেষ্টা করে। এ সময় সাগর বলগেটে উঠলেও হযরত আলী উঠতে না পেরে তলিয়ে যায়। তাকে না পেয়ে ব্রিক ফিল্ডের মালিক ফায়ার সার্ভিসের কর্মীদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে ডুবুরি নামিয়ে অবশেষে তাদেরকে উদ্ধার করে। ব্রিক ফিল্ডের কর্মচারী হযরত আলী নিহত হওয়ার খবর শুনে তার স্বজনরা চাঁদপুরে এসে নিহতের লাশের পাশে আহাজারি করে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

