ঢাকা: ঢাকাস্থ চাঁদপুর জেলা আওয়ামী ফোরামের নেতৃবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরাষ্ট্রমন্ত্রী চাঁদপুরের কৃতি সন্তান ডা. দীপু মণির বাসায় সন্ত্রাসী বাহিনী কর্তৃক বোমা নিক্ষেপের জন্য শুক্রবার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। গত ২৮-০৫-২০১৩ ভোর ৫টায় রাজধানীর ইস্কাটন গর্ডেনস্থ পরাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণির সরকারী বাসভবনের সামনে এই বোমা হামলা হয়।
বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, এভাবে বোমা মেরে বাংলাদেশের অগ্রগতিকে বাধাগ্রস্থ করা যাবে না।
ডা. দীপু মণির যোগ্য নেতৃত্বে বাংলাদেশ সমুদ্র বিজয় অর্জন করেছে। তিনি শেখ হাসিনার উন্নয়নের মডেল তুলে ধরে দেশ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
চাঁদপুরের ব্যাপক উন্নয়নের রূপকার এদেশের নারী সমাজের গৌরব ডা. দীপু মণির বাস ভবনে এহেন জঘণ্য বোমা হামলা দেশের মুক্ত চিন্তা, গণতন্ত্র এবং স্বাধীনতার স্বপক্ষের জনগণকে আতঙ্কিত করেছে। মুলত স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপি সাম্প্রদায়িক চক্র যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্থ করার জন্য এই বোমা হামলা চালিয়েছে। নেতারা আরো বলেন এহেন বোমা হামলা চালিয়ে যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্থ করার অপচেষ্টাকে যেকোন মুল্যে প্রতিহত করতে হবে।
ফোরামের সমন্বয়ক এমরান চৌধুরী, সভাপতি পীরজাদা শাহ্ মো: কুদ্দুছ, সহ-সভাপতি মিজানুর রহমান খোকন, ওহিদুর রহমার বাচ্চু, অধ্যক্ষ আ: সালাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক হারিছ হাসান সাগর, আরিফ উল্লাহ সরকার, শরীফ পাটোয়ারী, শাহ্ মিজানুর রহমান বিটু, জাকিয়া সুলতানা শেফালী, শেখ বোরহান উদ্দিন বাবু, রিনা আমিন, মোজাম্মেল হক জাহাঙ্গীর প্রমুখ নের্তৃবৃন্দ এ নিন্দা জানান।
