স্টাফ রিপোর্টার
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনির ১০ বছরের উন্নয়নের চিত্র ভিডিও প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনী ও সংগীতানুষ্ঠানে নারী ও পুরুষের উপচে পড়া ভীর লক্ষ করা যাচ্ছে।
মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গালী সাংস্কৃতিক মঞ্চ চাঁদপুর জেলা শাখার আয়োজনে ভাসমান বিজয় মঞ্চ তৈরী করে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিজয় মঞ্চের ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ১০ বছরের উন্নয়নের চিত্র দেখতে সাধারণ মানুষের উপচে পড়া ভীর করছে।
মুক্তিযুদ্ধ ভিক্তিক প্রচারানা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্বাধীনতার নেতৃত্বধানকারী দল আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে গত ১৬ ডিসেম্বর থেকে ট্রাকে আস্থায়ী বিজয় মঞ্চ করে এই প্রচারনা শুরু হয়ে চলবে নির্বাচনী প্রচারনা পর্যন্ত।
গতকাল ২৫ ডিসেম্বর বিকেলা থেকে রাত ১০টা পর্যন্ত চাঁদপুর পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের পুরাণবাজারের নতুনরাস্তা, মধুসুদন স্কুল সংলগ্ন এলাকা, লোহাপুলসহ বিভিন্ন এলাকায় বঙ্গালী সাংস্কৃতিক মঞ্চ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক দৌলত হোসেন শান্তের সার্বিক ব্যবস্থাপনায় সংগীত পরিবেশন করেন সংগঠনের যুগ্ম-সম্পাদক বৈশাখী ঘোষাল তুলি, প্লাবন, সাদ্দাম ও সিবা দাস। সহযোগেতায় ছিলেন, সংগঠনের সহ-সভাপতি কে এম মাসুদ, যুগ্ম-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মো. হানিফ, সুমন রায় প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দাও উপস্থিত ছিলেন।
