
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী যুবতিকে আটক করেছে। হাজীগঞ্জ উপজেলার বাকিলা রেলক্রসিং এলাকায় বোগদাদ বাস ডিবি পুলিশ তল্লাশী করে ৪ কেজি গাজাসহ মাদক ব্যাবসায়ী তানিয়া আক্তার পাখিকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টায় ডিবি পুলিশের ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে সেকেন্ড অফিসার্স সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। আটকৃত তানিয়া আক্তার পাখি কুমিল্লা জেলার কোতোয়ালী কালিয়াজুরি গ্রামের সোহগের স্ত্রী। সে গাজাঁ নিয়ে চাঁদপুর হয়ে লঞ্চ যোগে ঢাকা যাওয়ার উদ্দেশ্য রওনা হওয়ার পথে তারা আটক হয়। ডিবি পুলিশ জানায়, কুমিল্লা বুড়িচং এলাকার সামসুর ছেলে মাদক ব্যাবসায়ী আবদুল রশিদ গাজাঁ দিয়ে যুবতির মাধ্যমে পাচার করার সময় ডিবি পুলিশ তাকে আটক করে। আটকৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আনে মামলা করা হয়েছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
