সভাপতি মুকুল সাধারণ সম্পাদক রোকন
স্টাফ রিপোর্টার ॥ ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির ২১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে। ২০১৮ -২০২০ সালের জন্য দু বছরের এই কমিটির সভাপতি হিসেবে ব্যবসায়ী মুকুল আনোয়ার ও সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক রোকনুজ্জামান রোকনকে ঘোষণা করা হয়। সমিতির অন্যান্যরা হলেনঃ সহ-সভাপতি মোঃ রকিব উদ্দিন (জুয়েল ঢালী), ত্র্যাড. মের্শেদা নাসির (বেবী), মো. জাবেদ সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ইবনে আমিন, নাজমুন নাহার লুনা, কোষাধ্যক্ষ কাউসার আহমেদ ভূঁইয়া মাজেদ, সাংগঠনিক সম্পাদক আহসানুল হক টিটু, প্রচার সম্পাদক বিলাস খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওবায়েদুল কবির সৈকত, সমাজকল্যাণ সম্পাদক মোঃ ফিরোজ আলম শেখ, মহিলা সম্পাদিকা তাসলিমা জামান, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য গিয়াস উদ্দিন আহম্মেদ, জিল্লুর রহমান জুয়েল, মোঃ হানিফ তালুকদার, মোঃ মহসীন, শংকর সাহা, শেখ মোঃ আনোয়ার। গত ২০ জুলাই ঢাকার সেগুন বাগিচাস্থ একটি রেস্টুরেন্টে এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকায় বসবাসরত চাঁদপুর সদরের বাসিন্দাদের নিয়ে সদস্য সংগ্রহ অভিযানসহ আগামী দুই বছরের কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। বিশেষ করে চাঁদপুর সদরের বাসিন্দাদের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচী প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
