ঐতিহাসিক চাঁদপুর জেলার প্রানকেন্দ্র হাজীগঞ্জ উপজেলা থেকে আগত ছাত্র– ছাত্রীদের সংঘঠন ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব হাজীগঞ্জ( ডুসাহ) এর উদ্যাগে উদযাপিত হলো নবীনবরন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা –২০১৮। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্টবিজ্ঞান বিভাগের মাস্টার্সের অধ্যয়নরত মোঃ আবদুল্লাহ শামীম ( বর্তমান সভাপতি ডুসাহ) এবং সঞ্চালনা করেন ইসলামের ইতিহাসে অনার্স শেষ পর্বে অধ্যয়নরত মোঃ কাদের শিমুল ( বর্তমান সাধারন সম্পাদক, ডুসাহ)। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মুখরিত এ অনুষ্ঠানটিতে নবীনদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরন, টি–শার্ট বিতরন, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, ক্যালেল্ডারের মোড়ক উনমোচন, বিতরন, মতামত প্রকাশ এবং ভ্রাতৃত্ববোধের মেলায় পরিনত হয়। উক্ত অনুষ্ঠানে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহ্ মিরান, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মোঃ হাসানুজ্জামান লিটন, সহকারী অধ্যাপক জনাব মোঃ হাসান মেহেদী, মার্কেটিং বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সহকারী অধ্যাপক জনাব মোঃ তানভীর কায়সার, ইংরেজি বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। অডিট ক্যাডার(৩০ তম বিসিএস) জনাব মোঃ কবির হোসেন, জনাব মোঃ সাইফুল মল্লিক( ৩৪তম বিসিএস পুলিশ), জনাব মোঃ হাসান আহমেদ সুজন( কর্পোরেট প্রধান, ক্রাউন সিমেন্ট), জনাব মোঃ মেজবাহ হোসেন ( পরিবার পরিকল্পনা ক্যাডার), ডুসাহ এর প্রতিষ্ঠাকালীন সভাপতি মাহবুব সুমন, ফ্যাইড ওভারসিজ লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ সানাউল্লাহ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠান তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান হাবিব। কৃতী শিক্ষার্থী হিসাবে সংবর্ধনা গ্রহন করেন ৩৫ তম বিসিএস এর প্রশাসন ক্যাডার মোঃ ইকবাল হোসেন, ৩৬ তম বিসিএস এর সমবায় ক্যাডার মোঃ তাজবীর হোসেন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় এর কৃতী ছাত্রী রিংকি। ডাকাতিয়ার সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ চাঁদপুর জেলার অন্যান্য নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।
