রফিকুল ইসলাম বাবু, ঃ চাঁদপুর সদর উপজেলা তরপুরচন্ডি ইউনিয়নে কাশিম বাজার ঈমান বেপারী বাড়ীর মুরগীর ফার্মে গুপ্তধন নিয়ে হৈচৈ। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় দফায় দফায় বৈঠক হয়েছে। ঘটনা সংশ্লিষ্ট জনৈক উত্তর বঙ্গের হুজুর ১০ লক্ষাধিক টাকা নিয়ে লাপাত্তা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। জানাযায়, দীর্ঘ ৬ মাস পূর্ব থেকে তরপুরচন্ডি ইউনিয়নে কাশিম বাজার এলাকার ঈমান বেপারী বাড়ীর মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায়না। এতে করে পাশ্ববর্তী প্রবাসী হাবীবুর রহমান জানান, আপনার বাড়ীতে গুপ্তধন থাকতে পারে, তাই নেটওয়ার্ক পাওয়া যায়না । এ ঘটনাটি প্রবাসী হাবীবুর রহমান নাজির পাড়া এলাকার সফিক গাজী নামে একটি সিন্ডিকেট চক্রকে জানায়। পরবর্তিতে ঐ সিন্ডিকেট চক্রের যোগসাজসে হাবীবের সাথে করে জনৈক উত্তর বঙ্গের হুজুরের পরিচয় হয়। ঐ সিন্ডিকেট চক্রের সাথে আরো যোগ দেয় গুনরাজদী এলাকার জনৈক ব্যাক্তি । কোরবানি ঈদের পরে সিন্ডিকেট চক্ররা পরিকল্পনা করে হাবীবের মাধ্যমে ২য় বারের মতো ঈমান বেপারী বসত ঘরের সামনের মুরগীর খামারের নিচে মাটি খনন শুরু করে। এ বিষয়ে ঈমান বেপারী জানান, খননের পর তারা একটি ঘটি পায়। উক্ত ঘটিতে ২৭টি কয়েন ২টি বালা পায়। এ সময় হুজুর ও হাবীবুর রহমান জানান, ঈমান বেপারীর ছেলেকে কোরবানি দেওয়ার জন্য। তখন ঈমান বেপারী তা দিতে অস্বীকৃতি জানান এবং গুপ্তধনের প্রয়োজন নেই বলে জানিয়ে দেয়। এ কথা বলার পর ঐ সিন্ডিকেট চক্র ঈমান বেপারীর মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। ঈমান বেপারী অজ্ঞান হয়ে পরলে হাবীব ও হুজুর বিষয়টিকে জ্বিনের আছর বলে সকলকে চালিয়ে দেয়। ঈমান বেপারীর পরিবারের সদস্যদেরকে আটকে রাখে এবং প্রাপ্ত গুপ্তধন নিয়ে হাবীব ও হুজুর পালিয়ে যায়। এ ঘটনার সাথে তার সালা আবুল বাশার জড়িত রয়েছে বলে সিন্ডিকেট চক্ররা তাকে জানায়। সিন্ডিকেট চক্রের সদস্য নাজির পাড়া এলাকার সফিকগাজী জানান, সে এই গুপ্তধনের মালামাল বাবদ গুনরাজদী এলাকার জনৈক ঐ ব্যাক্তির মাধ্যমে উত্তর বঙ্গের হুজুরকে পর্যায়ক্রমে ১০ লক্ষাধিক টাকা প্রদান করে। এ টাকা নিয়ে হুজুর লাপাত্তা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে মানুষের মধ্যে রহস্যে ছড়িয়ে পরে। পরবর্তিতে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে ২৯ সেপ্টম্বর চাঁদপুর মডেল থানায় খবর দিলে সিন্ডিকেট চক্রদের সাথে দফায় দফায় বৈঠক হয় বলে জানাযায়। পুলিশ উক্ত সিন্ডিকেট ৪ জনের মোবাইল জব্দ করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এর পূর্বে এ বিষয়ে এলাকায় বহুবার বৈঠক করাে হয়েছে।
শিরোনাম:
বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- তরপুরচন্ডিতে গুপ্তধন নিয়ে তোলপাড় ১০ লক্ষ টাকা নিয়ে উদাও হুজুর
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
