অভিজিত রায় ॥
দেশব্যাপী বিএনপি-জামাত জোটের নৈরাজ্য ও পেট্রোল বোমা হামলায় মানুষ হত্যার প্রতিবাদে শহরের শপথ চত্ত্বর এলাকায় জেলা তাঁতী লীগ মানববন্ধন কর্মসূচি পালন করে। বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি বক্তব্যে বলেন, হরতাল অবরোধের নামে খাদেলা জিয়া জামাতকে সাথে নিয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। দেশের মানুষ এ হরতাল-অরোধ অনেক আগেই প্রত্যাখান করেছে। দেশের সর্বত্র যান বাহন চলাচল করছে। স্কুল কলেজ ও অফিস আদালতে নিয়মিত কাজ হচ্ছে। পন্যদব্যের দাম স্বাভাবিক রযেছে। দেশের মানুষ শান্তি চায় কিন্তু বিএনপি-জামাত জোট চায় সাধারণ মানুষেন লাশ। আমাদের সকলের একত্রিত থেক এ নৈরাজ্য রুখে দিতে হবে।
জেলা তাঁতী লীগের আহবায়ক দেীলত হোসেন শান্তর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রফিকুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শেখ, জেলা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম মাসুম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক কে এম মাসুদ, ,হর ছাত্রলীগ সভাপতি রবিন পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারী, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক আতাউর পারভেজ, শহর তাঁতীলীগ আহবায়ক বিপ্লব সরকার, যুগ্ম আহবায়ক মনির হোসেন, বি এম জাহাঙ্গীর। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা সাব্বির হোসেন মন্টু, জেলা যুবলীগ সদস্য অরুপ কর্মকার, বঙ্গবন্ধু সমাজ আবৃতি পরিষদের সাধারণ সম্পাদক আবু সায়েম, জেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক মাহমুমুদর রহমান রাজীব, উজ্জল হোসাইন, সদর উপজেলার সুজন, শহর আহবায়ক আহবায়ক প্রফেসর শেখ শরীফ, জেলার সদস্য সুমন আলাউদ্দিন, তরিকুল, বলরাম জয়, হানিফ রানা, মোয়াজ্জেম, সোহাগ, গোলাম যোগদান চৌধুরী শোভন, রফিক জসিম, ১০নং ওয়ার্র্ড সভাপতি নয়ন প্রমূখ।

