রফিকুল ইসলাম বাবু ঃ চাঁদপুর শহরের ১১নং ওয়ার্ড দক্ষিণ গুনরাজদীতে ৬ বছরের শিশুকে ৭০ বছরের স্থানীয় ব্যবসায়ী সালামত পাটওয়ারী ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয় এলাকাবাসী শনিবার ও রোববার দুপুরে বিক্ষোভ মিছিল করে। শিশুটির মা জানায়, আমার স্বামীর বাড়ি যশোর জেলার বেনাপোল এলাকায়। এই খানে ভাড়া বাসা নিয়ে থাকি। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় আমার মেঝো মেয়েকে মশার কয়েল আনতে বাসার পেছনের দোকানে পাঠাই। প্রায় ৩০ মিনিট অতিক্রম হয়ে গেলে আমি দুচিন্তায় পড়ে যাই। পরে ঘর থেকে বেড়িয়ে আসলে আমার মেয়েকে দেখতে পাই এবং লম্পট বৃদ্ধ সালামতের কথা জানতে পারি। তিনি আরো জানান, সালামত কাউকে কোন কিছু না বলার জন্য আমাকে ৩০ হাজার টাকা দিবে বলে জানায়। শনিবার মেয়ের বাবা যশোর থেকে আসে। সকলে আমার স্বামী আসার পর বিষয়টি জানতে পারে। আমরা আইনের মাধ্যমে এ ঘটনার বিচার চাই। এ বিষয়ে ব্যবসায়ী সালামত পাটওয়ারীর পরিবারের কেউ কিছু বলতে রাজি হয় নি।
শিরোনাম:
শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- দক্ষিণ গুনরাজদীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ এলাকাবাসীর বিক্ষোভ
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
