রফিকুল ইসলাম বাবু ঃ চাঁদপুরে বিএনপি’র দু’গ্রুপের একই সময়ে অভিন্ন স্থানে কর্মী সমাবেশ আহ্বান করায় কোন গ্রুপকেই সমাবেশ করার অনুমতি প্রদান করেনি জেলা প্রশাসন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শুক্রবার বিকেল তিনটায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মী অনুষ্ঠিত হবার কথা ছিল। এতে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা ছিল। জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে জেলা বিএনপি’র বর্তমান আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে প্রথম যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সলিমুল্লা সেলিম জেলা প্রশাসক বরাবরে আজ শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কর্মী সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে আবেদন করে। দু’দিন আগে অর্থাৎ গত বুধবার জেলা বিএনপি’র অপর গ্রুপের নেতা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সফিকুর রহমান ভূঁইয়ার পক্ষে জেলা বিএনপি’র আরেক যুগ্ম আহবায়ক কাজী গোলাম মোস্তফাও একই স্থানে একই সময়ে অনুরুপ আরেকটি কর্মী সভা অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন করে। কোন গ্রুপকেই ওই দিন ওই স্থানে সমাবেশ করার অনুমতি না দিয়ে বিকল্প স্থানে সমাবেশ করার পরামর্শ দেয়া হয় পুলিশ বিভাগের পক্ষ থেকে। এতে মানিক গ্রুপ মানিকের নিজ বাসায় এবং শফিক গ্রুপ ওই বাসা থেকে আনুমানিক ২০০ ফুট পশ্চিম-দক্ষিণে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে সমাবেশ করার প্রস্তাব দেয়। মানিক গ্রুপ সমাবেশের জন্য তার বাসায় প্যান্ডেল তৈরিসহ সব প্রস্তুতিও শেষ করে। এই অবস্থার ভেতরই গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ন’টার দিকে জেলা প্রশাসন থেকে উভয় পক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয় যে, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং বাংলা বছরের প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠানের লক্ষ্যে শুধু চাঁদপুর প্রেসক্লাবই নয়, চাঁদপুর শহরের কোন স্থানেই আজ শুক্রবার কোন পক্ষ সমাবেশ করতে পারবে না। তবে কোন্দলের বিষয়টি এড়িয়ে জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক প্রশাসন ও পুলিশকে দুষলেন তাদের সমাবেশ করতে না দেয়ায়।অন্যদিকে সমাবেশ করতে না পারার জন্য জেলা বিএনপি’র আহবায়কের গ্রুপকেই দূষলেন শফিকুর রহমান ভূঁইয়া। তিনি মানিককে মেয়াদউত্তীর্ণ কমিটির ব্যর্থ আহবায়ক বলেও আখ্যায়িত করলেন।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
প্রবাসীদের ২৫ জানুয়ারির মধ্যে ভোট দিয়ে পোস্টাল ব্যালট…
আগামী ২৫ জানুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালটে ভোটদান... বিস্তারিত
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার শেষে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে... বিস্তারিত
নতুন জরিপে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করা নতুন এক প্রাক্-নির্বাচনী জনমত জরিপে বিএনপি ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
