চাঁদপুর নিউজ রিপোর্ট
পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আগামীকাল শনিবার দু দিনের সফরে চাঁদপুর আসছেন। তিনি এদিন ভোরে সড়ক পথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। চাঁদপুরে এসে তিনি সকাল ১০টায় তরপুরচণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান, ২টা ৩০ মিনিটে তেতুলতলা বঙ্গবন্ধু সড়ক উদ্বোধন, ৩টায় হাফেজ সরদারের বাড়ির সামনে বঙ্গবন্ধু সড়ক ও বিকেল ৩টা ২০ মিনিটে আনন্দবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন, বিকেল সাড়ে ৩টায় আনন্দবাজারে মহিলা সমাবেশে যোগদান এবং বিকেল ৪টায় কাজীর স্কুলে মহিলা সমাবেশে যোগদান করবেন। এছাড়া এদিন বিকেল ৫টায় তিনি বীর মুক্তিযোদ্ধা এইচএন জামান তালুকদার স্মৃতি বংশভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও রাত ৮টায় মিশন রোডস্থ বাসভবনে নির্বাচনী এলাকার জনসাধারণ ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন।
সফরের ২য় দিন ১৪ জুন রোববার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলায় জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ ও মৎস্য পোনা বিতরণ, পৌনে ১০টায় সদর উপজেলার কৃষকদের মাঝে সরকারি সহায়তায় পাওয়ার টিলার বিতরণ, ১০টায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় পুরস্কার বিতরণ, সকাল সোয়া ১০টায় চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য সহকারীদের মাঝে ট্যাব বিতরণ, ১০টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন এবং অর্থ বিতরণ, সকাল ১১টায় লক্ষ্মীপুর ইউনিয়নে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন এবং ১১টা ২০ মিনিটে লক্ষ্মীপুর আশ্রয়ন প্রকল্পে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করবেন। বেলা ১২টায় তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।
