বরগুনার মেয়ে বাংলাদেশী বংশদূত শিলা আজিজ লন্ডন, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যে বেশ ঝড় তুলেছেন তার সুমুদূর কণ্ঠে। সম্প্রতি আমেরিকায় বেশ কয়েকটি ষ্টেজ শোতে তিনি গান করে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমেরিকায় বসবাসরত বেশ ক’জন বাংলাদেশী আমাদের ফোন করে তার গানে তারা মুগ্ধ বলে আমাদের জানান।
সংগীত শিল্পী শিলা আজিজ এর সাথে কথা হলে তিনি জানান, ছোট বেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার অভিপ্রায় ছিল তার।
সংগীত চর্চার মাধ্যমে তিনি সেভাবে নিজেকে তৈরিও করে নিয়েছেন। এক সময় তিনি ছোট পর্দায় অভিনয় শিল্পী হিসেবেও কাজ করেন।
তিনি বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই আমি চিন্তা করি গান এবং অভিনয় দু’টোই এক সঙ্গে চালিয়ে যাবো। বেশ কয়েকটি ধারাবাহিক নাটকেও তিনি অভিনয় করেছেন। এস টিভি’র হ্যালো মিউজিকে গান পরিবেশনের মধ্য দিয়েই সংগীত শিল্পী হিসেবে দর্শকদের কাছে নিজেকে নতুন করে পরিচয় করিয়ে দেন।
তিনি বলেন, ২০০৫ সালের পুরোটা সময় আমি লন্ডনেই ছিলাম। থাকার সুবাদে সেখানে বিভিন্ন ঘরোয়া পোগ্রামগুলোতে সবাই অনুরোধ করত গান পরিবেশন করার জন্য। এ প্রেক্ষিতে একদিন লন্ডনের গ্রিন ষ্ট্রেটের বারমনেষ্ট্রিতে বাঙ্গালী কমিউনিটির উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে গান পরিবেশন করি। বলতে গেলে ঐ অনুষ্ঠানে গান গাওয়াটাই ছিল প্রফেশনালি গানের জগতে আসার টার্নিং পয়েন্ট। এরপরে লন্ডনের আরো বেশ কয়েকটি ষ্টেজ শোতে গান করেছি।
তিনি বলেন, সংগীত একটি কঠিন মাধ্যম। নিয়মিত চর্চা ছাড়া গানের মাধ্যমে শ্রোতার মন জয় করা অসম্ভব।
তিনি বলেন, এক সময় আমি আমার জেলা শহর বরগুনাতে উদীচী’র সাথে সম্পৃক্ত ছিলাম। উদীচীর বিভিন্ন গানের অনুষ্ঠানে নিয়মিত গান করতাম। পরবর্তীতে পড়াশুনার উদ্দেশ্যে ঢাকায় চলে আসি। ঢাকায় এসে জড়িয়ে পড়ি অভিনয়ে। এর মাঝে নজরুল সংগীতের উপর বাফা থেকে ৪ বছরের কোর্স সম্পন্ন করি এবং শ্রদ্ধেয় লিয়াকত স্যারের কাছ থেকে গানের তালিম নেই। বলতে পারেন গানের প্রস্তুতিটা আমার অনেক আগেরই।
এক নজরে শিলা আজিজ :
পুরো নাম : মরিয়ম শিলা আজিজ।
বাবা : এম এ আজিজ (মৃত)।
মা : সুফিয়া আজিজ।
৩ বোন ৪ ভাইয়ের মধ্যে তিনি ৫ নম্বর।
শিক্ষা : এম এ পাস (ইডেন কলেজ), এলএলবি।
তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

