
স্টাফ রিপোর্টার ॥ দৈনিক চাঁদপুরজমিন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় গতকাল রবিবার সকাল ১১টায় বাগাদী-নানুপুর চৌরাস্তা চাঁদপুরজমিন টাওয়ারস্থ পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় পত্রিকার বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশ নামূলক বক্তব্য রাখেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন। তিনি বক্তব্য বলেন, সাংবাদিকতা পেশায় এখন অনেক আধুনিকতা এসেছে। এ পেশায় আন্তুরিকতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে একজন সাংবাদিক তার জীবনকে অনেক সুন্দর করতে পারেন। আর এ জন্য সমাজের সকল অসঙ্গতি তুলে ধরতে হবে। যারা সমাজের জন্য ভালো কাজ করেন, তাদের কাজের সফলতা তুলে ধরতে হবে। তাহলেই তারাসহ অন্যরা ভালো কাজে উৎসাহিত হবেন এবং এগিয়ে আসবেন। আর এ ধরনের কাজ অব্যাহত থাকলে আমাদের একটি সুন্দর সমাজ ও পরিবেশ সৃষ্টি হবে। আসুন আমরা সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করি। সভা সঞ্চালনা করেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম। এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, বিশেষ প্রতিনিধি মনীর হোসেন সজিব, স্টাফ রিপোর্টার বাবু আলম, গাজী মোঃ ইমাম হোসাইন, বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান মঞ্জু।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
