স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর পিতা অ্যাডভোকেট তাহের হোসেন রুশদীর অবস্থা এখন কিছুটা আশংকামুক্ত ।ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠেছেন । গতকাল শনিবার বিশেষ ডাক্তার এর পরামর্শ অনুযায়ী ২৫০শয্যা চাঁদপুর জেনারেল হাসপাতালে কার্ডিওলজি বিভাগ থেকে চিকিৎসা শেষে নিজ গ্রামের বাড়ী শাহতলীতে গেছেন । ডাক্তার এর পরামর্শ অনুযায়ী সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষনে থাকবেন । বর্তমানে তিনি মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমেদ কাজলের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন। তিনি হৃদরোগী ও শ্বাস কষ্টে ভুগছেন দীর্ঘদিন যাবত ।
এদিকে অ্যাডভোকেট তাহের হোসেন রুশদীর রোগমুক্তির জন্য গতকাল শনিবার শাহতলী জিলানী চিশতী কলেজে মিলাদ ও দোয়া করা হয় । দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রভাষক ছোহাইল আহমেদ চিশতী ।
উল্লেখ্য ,শুক্রবার (১৬ মার্চ) তিনি গ্রামের বাড়ি সদর উপজেলার শাহতলীতে নিজ বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কাডিওলজি বিভাগে ভর্তি করানো হয়। ওই রাতে তার অবস্থা সংকাটাপন্ন ছিলো ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
