
স্টাফ রিপোর্টার ঃ দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি সোহেল রুশদীর ফুফু মিসেস ছালেহা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন ) । রবিবার ঢাকা একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন । তিনি দীর্ঘদিন যাবত জটিল রোগে আক্রান্ত ছিলেন । মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিলো আনুমানিক ৫৬ বছর । মৃত্যুকালে তিনি ২ছেলে,১মেয়ে ,স্বামীসহ অসংখ্যগুনগ্রাহী রেখে যান । ছালেহা বেগম স্বপরিবারে ঢাকা দক্ষিণ খান স্থায়ী ভাবে বসবাস করতেন । তিনি একজন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা ছিলেন । তার গ্রামের বাড়ী শাহতলী ও স্বামী আলহাজ্ব মোশারফ হোসেনের বাড়ী শাহরাস্তিতে ।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি সোহেল রুশদী,৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ।
শিরোনাম:
সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
