মতলব দক্ষিণ উপজেলা থেকে প্রকাশিত একমাত্র দৈনিক পত্রিকা ‘মতলবের আলো’ উদ্যোগে গতকাল রবিবার স্থানীয় সমবায় মা আমেনা টাওয়ারের তৃতীয় তলায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি পৌর মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে এবং সম্পাদক ও প্রকাশক গোলাম সারওয়ার সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক বার এসোসিয়েশনের সদস্য ব্যারিষ্টার ওবায়দুর রহমান টিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো.তাজুল ইসলাম ও পত্রিকার উপদেষ্টামন্ডলীর সভাপতি আবু সালেহ মো.খুরশিদ আলম।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর, বাংলাদেশ ইসলামী ব্যাংক মতলব বাজার শাখা ব্যবস্থাপক মো.জসিম উদ্দিন, মতলব বাজার বণিক সমিতির সহ-সভাপতি এমরান হোসেন মিলন, মতলব বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো.ফারুক সরকার প্রমুখ। রমজানের পবিত্রতা ও তাৎপর্য শীর্যক আলোচনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মোরশেদ আলম। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম মাও. মো. কবির হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভাঙ্গারপাড় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মাও.আফছার উদ্দিন আহমেদ।
এ সময় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো.কবির হোসেন, ওসি (তদন্ত) মো.কুতুবউদ্দিন, মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু, মতলব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, জনতা ব্যাংকের মতলব বাজার শাখার ব্যবস্থাপক শাহ জালাল, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ফারুক বিন জামান, সাংগঠনিক সম্পাদক মো.মোফাজ্জল হোসেন, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি জালাল উদ্দিন সাগর, মতলব বাজার বণিক সমিতির সহ-সভাপতি মনির হোসেন বেপারী, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আমির খসরু প্রধানিয়া, যুগ্ম সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো.আকতার হোসেন, দৈনিক চাঁদপুর সংবাদের সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মাইটিভি ও দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার প্রতিনিধি রোকনুজ্জামান রোকন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ, আব্দুল রব, মা আমেনা টাওয়ারের স্বতাধিকারী হাজী লোকমান হোসেন, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি আবু সায়েম মাষ্টার, দৈনিক চাঁদপুর প্রতিদিন প্রতিনিধি ফজলে রাব্বী ইয়ামিন, দৈনিক চাঁদপুর সময় প্রতিনিধি পলাশ রায়সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
রবিবার , ১৭ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

