কচুয়া : বাড়ির উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে দু’পরিবারের বিবাদ ও মারধরে আহত যুবকের ৫ দিন পর হাসপাতালে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরো ৫ নারী-পুরুষ বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছে। চাঁদপুর জেলার কচুয়া পৌর এলাকার বালিয়াতলি পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রিয়াদ হোসেন (২২)। আহতরা হচ্ছে- রবিউল (২২) তার স্ত্রী পলি (১৯), নিহত রিয়াদের স্ত্রী ফাতেমা (১৯), মাহবুব (১৪) ও মাসুদ (১৭)। কচুয়া পৌর ১নং ওর্য়াডের বালিয়াতলি পশ্চিম পাড়া মিয়াজী বাড়ির লোকজন গত ১৫ মে দুপুরে বাড়ির উঠানে ধান শুকাতে গেলে ওয়ালী উল্লøাহর ভাই প্রতিবেশী হাবিব উল্লাহর পরিবারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময়ে নিহত রিয়াদ বাধা দিলে চাচাতো ভাই ইসমাইল বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে সে মাটিতে লুটিয়ে পরে। তাকে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেøক্সে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা নোভা হাসপাতাল ও সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার তার মৃত্যু ঘটে। রিয়াদের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাড়ি ও গ্রামের লোকজন হত্যাকারীর ফাঁসির দাবিতে মিছিল করেছে। নিহতের ভাই কাউসার সাংবাদিকদের জানান, ‘জায়গা-জমি দখল করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে’।
শিরোনাম:
আরও সংবাদ
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
