চাঁদপুর শহরের বাগাদী রোড নতুনবাজার সড়কে পৌরসভা সাপ্লাই পানির পাইপ ফেটে যাওয়ায় রাস্তা কেটে সংস্কার করার পথচারী ও ট্রাফিক পুলিশের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সোমবার হঠাৎ সাপ্লাই পানির পাইপ ফেটে গিয়ে পানি নিচ থেকে উঠতে থাকায় সড়কের মাঝখান কেটে পাইপ সংষ্কার করার কারণে সকাল থেকে রাত পর্যন্ত ভারি যানবাহন চলাচল করতে না পারায় দীর্ঘ যানটনের সৃষ্টি হয়েছে। এতে শহরের প্রধান প্রধান সড়ক দিয়ে বড় ধরনের ট্রাক-তেলের লড়ি চলাচল করার কারণে মাত্রারিক্ত যানযট থাকায় পথচারীরা দুর্ভোগ পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ট্রাফিক পুলিশ যানযট নিয়ন্ত্রন করার জন্য নিরলস ভাবে কাজ করতে দেখা যায়। সরজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘ এক বছর যাবত নতুনবাজারস্থত বাগাদী রোডে পৌরসভার সাপ্লাই পানির পাইপটি ফেটে গিয়ে পানি উঠতে থাকে। পানির পেশারে হঠাৎ সোমবার সকালে পাইপটি বিকল হয়ে যাওয়ায় পৌরসভাবাসী পানি না পাওয়ায় পৌরকর্তৃপক্ষকে অভিযোগ জানায়। এসময় পৌরসভার পানির লাইনের লোকজন ঘটনাস্থলে এসে রাস্তার মধ্যখান গর্ত করে বিকল হওয়া পানির পাইপটি সংষ্কার করার কাজ শুরু করে। চাঁদপুরে ভারী যানবাহনগুলো বাগাদী রোড হয়ে ট্রাক রোড দিয়ে যাতায়াত করে। রাস্তা কাটা থাকায় সকাল থেকে রাত পর্যন্ত এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করতে না পারায় দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। ট্রাফিক সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে সকাল থেকে রাত পর্যন্ত তাদের অর্পিত দায়িত্ব পালন করে যানযটের মাত্রা নিরসন করার চেষ্টা চালায়। ট্রাফিক পুলিশ জানায়, পৌরসভা কর্তৃপক্ষ রাতে রাস্তা কেটে বিকল হওয়া পাইপটি সংষ্কার করলে যানচলাচল স্বাভাবিক থাকতো ও যানযট সৃষ্টি হতো না। দিনের বেলায় কাজ করায় ট্রাফিক পুলিশ, পথচারী ও যানবাহনের চালকরা দুর্ভোগে পরেছে। চাঁদপুর শহরের কালিবাড়ী, পালবাজার মোড়, ছায়াবাণীর মোড়, মিশন রোড ও ট্রাক রোডে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়েছে। চাঁদপুরের সড়কগুলোতে দিনের বেলায় পানির লাইন ও গ্যাসের লাইনের কাজ করার কারণে প্রায় সময় এই ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরসভা বাসিকে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

