
রফিকুল ইসলাম বাবু ।
অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান” এ শ্লোগান রেখে চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন উপলক্ষে আজ রবিবার দুপুর ১২ টায় চাঁদপুর শহরের শপথ চত্তর মোড়ে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, জেলা পুলিশ সুপার শামছুন্নাহার, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী জি,এম মজিবুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারন সম্পাদক সোহেল রুশদী, অধ্যাপিকা মাসুদা নূর সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মানব বন্ধনে শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী জি,এম মজিবুর রহমান এর নের্তৃত্বে প্রায় ৫ শতাধিক নারী শ্রমিক মানব বন্ধনে অংশ গ্রহন করে।
