
স্টাফ রিপোর্টার
নাশকতার মামলায় জামিন পেয়েছেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ মোঃ ইউনুছ। গতকাল তার আইনজীবীগণ আদালতের কাছে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। বিকেলে জেলগেটে জেলা ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম বাবু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বিএনপি নেতা অধ্যাপক মোশারফ হোসেন লিটন, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহার, যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপি নেতা মাহবুবুর রহমান মফু, রফিকুল ইসলাম পাটওয়ারী, বিএনপি নেতা অ্যাডঃ আঃ রহিম পরান, আঃ রহমান, ফজলুর রহমান বাচ্চু, আবু সাঈদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সোহেলসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। পুলিশের উপর হামলা, কাজে বাধা ও নাশকতার মামলায় শরীফ মোঃ ইউনুছসহ ফরিদগঞ্জ উপজেলার বিএনপি-জামায়াতের ৩৮ নেতা-কর্মীকে গত ২০ আগস্ট জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায় আদালত ।
