চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় ২০ দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে ব্যাপক গাড়ি ভাংচুর, অগ্নি সংযোগ, আহত ও মৃত্যুর ঘটনা ঘটে। এই সব ঘটনায় এই পর্যন্ত বেশ কয়েকজন আটক হয়। রোববার পুলিশ ওইসব ঘটনার নেতৃত্বদানকারী মনির পাটওয়ারী নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। এইসময় মিল্লাত নামে আরেকজনও আটক করা হয়। আজ সোমবার পুলিশ ওই দুই আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। জানা যায়, অবরোধ চলাকালে ঘোষেরহাটে পিকেটারের হামলায় অলোক নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা নং-১৬, সেই মামলার ২২নং আসামী মনির পাটওয়ারী। গাড়ী ভাংচুর, গাড়ীতে আগুন ও পুলিশের উপর হামলার ঘটনায় আরেকটি মামলা হয়। মামলা নং-৪৩, সেই মামলায় দুই নং আসামী মনির পাটওয়ারী। এছাড়া একই স্থানে রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা চালিয়ে যাত্রী আহত, ছিনতাই ও ভাংচুরের ঘটনায় পুলিশ আরেকটি মামলা দায়ের করে। মামলা নং-৪৫, সেই মামলায় ৮নং আসামী মনির পাটওয়ারী। শুক্রবার সন্ধ্যায় পল্লী বিদ্যুৎ এলাকার জাফর বাড়ী নামক স্থানে অবরোধকারীরা গাড়ী ভাংচুর করার সময় শাহমাহমুদপুর আ’লীগ নেতারা তাদের দাওয়া করে কৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর ঢালীর ছেলে রিয়াদ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এই সময় তার স্বীকারুক্তি অনুযায়ী কেতুয়া বারেক মাষ্টারের ছেলে মনির পাটওয়ারীকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। শাহমাহমুদপুর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক মনির পাটওয়ারী অবরোধ চলাকালে মহা সড়কের ব্যাপক নাশকতা সৃষ্টি করে। অবশেষে পুলিশ তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করার পর সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

