
চাঁদপুরের কৃতী সন্তান, শহরের হাজী মহসীন রোডস্থ বাগ-এ-আহ্ছান নিবাসী
ভাষা সৈনিক মরহুম অ্যাডঃ এএফএম ফজলুল হকের পঞ্চম পুত্র মোঃ জিয়াউল আহ্ছান
(জিয়া) ২৫ দিন যাবৎ প্রাণঘাতী করোনার সাথে যুদ্ধ করে গতকাল ২৬ এপ্রিল
বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় আমেরিকার নিউইয়র্কস্থ হাসপাতালে ইন্তেকাল
করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তার বয়স হয়েছিলো ৪৯ বছর। তিনি নিউইয়র্ক
সিটি পুলিশ সার্জেন্ট হিসেবে কর্মরত অবস্থায় গত ২ এপ্রিল কোভিড-১৯ ভাইরাসে
(করোনায়) আক্রান্ত হয়ে আমেরিকার নিউইয়র্কস্থ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জিয়াউল আহছান চাঁদপুর গণি মডেল হাইস্কুলের এসএসসি ‘৮৫ ব্যাচের ছাত্র।
চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাসের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
ইংরেজি বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ঢাকার সাভারের
বিকেএসপিতে বেশ কিছুদিন অধ্যাপনা করেন। ১৯৯৭ সালে তিনি আমেরিকায় পাড়ি দেন।
নিউইয়র্কে তিনি স্থায়ীভাবে বসবাস করা অবস্থায় সেখানে সরকারি চাকুরিতে
যোগদান করেন। ব্যক্তি জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার
মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার চাঁদপুরবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
