রফিকুল ইসলাম বাবু,
বিএনপির ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি। তিনি বলেন, কেউ যাতে গাড়িতে আগুন বা গাছ কাটতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচন বানচাল করতে কোনো ষড়যন্ত্র হলে কোনো ছাড় দেয়া হবে না। তিনি বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে না। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে হবে।
তিনি শনিবার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ পৌর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জুনের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুৎ যাবে। কোনো ঘর বিদ্যুৎহীন থাকবে না। এখন থেকে ঘরে ঘরে গিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে।, রাস্তা-ঘাট, বিদ্যুৎ, বই বিতরণসহ সকল উন্নয়নের কথা জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে। বিশ্বে বাংলাদেশকে শেখ হাসিনা যেই মর্যাদার আসনে নিয়ে গেছেন তা কেউ পিছিয়ে নিতে পারবে না।
মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম গিয়াসউদ্দিন, মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
