চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুরে মোটর সাইকেলের উপর অভিযান অব্যাহত রয়েছে। গত ১৫ জুলাই থেকে শুরু হওয়া অভিযানে গতকাল শনিবার পর্যন্ত শতাধিক মোটর সাইকেল আটক করা হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ অভিযানটি মন্ত্রণালয় থেকে অনেক পূর্বেই এসেছে। মে মাসে অভিযান করার কথা থাকলেও তা মোটর সাইকেল চালকদেরকে সুযোগ দেয়া হয় যেনো কাগজপত্র করে। তারপর পবিত্র ঈদুল ফিতর আসায় আরো ১৫ দিন অভিযান পিছিয়ে নেয়া হয়। গত ১৫ জুলাই থেকে মোটর সাইকেলের উপর অভিযান পরিচালনা করা হয়। শহরের পুলিশ লাইন সম্মুখ, বঙ্গবন্ধু সড়ক, বাস স্টেশন, চেয়ারম্যান ঘাট, ওয়্যারলেস মোড়, পালবাজার ব্রিজের কাছে, কালীবাড়ি মোড়সহ বিভিন্ন পয়েন্টে একেক দিন এক এক স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত শতাধিক মোটর সাইকেল কাগজপত্র না থাকায় আটক করা হয়েছে। আটককৃত মোটর সাইকেলগুলো পুলিশ লাইনে জমা রাখা হয়েছে। যারা কাগজপত্র করার জন্য ব্র্যাক ব্যাংকে টাকা জমা দিয়েছে তাদের গাড়ি ছাড়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম:
রবিবার , ২৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
