
জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আর এই কাজ বাস্তবায়নে আমরা সকলে চেষ্টা করে যাচ্ছি। সরকারের ডিজিটাল সেবা কার্যক্রম আজকে দেশের সব মাধ্যমে চালু হয়েছে। দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের জনগণ সে সেবা গ্রহণ করতে পারছে। তিনি আরো বলেন, বর্তমানে দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার প্রযুক্তি। প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকাশ ঘটিয়ে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করা যায়। প্রধানমন্ত্রীর সুদক্ষ ও সময়োপযোগী কার্যকর পদক্ষেপের কারণে আজ সবাই ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করতে সক্ষম হচ্ছে। করোনাকালীন ডিজিটাল বাংলাদেশের সুফল সকলে আমরা অনুধাবন করছি। সকলের সমন্বিত প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান।
তিনি বলেন, ৫নং রামপুর ইউনিয়ন যে সেবাটি চালু করেছে, এই সেবাটি পর্যায়ক্রমে জেলার সকল ইউনিয়নে চালু করা হবে। দেশের মানুষের কাছে সেবাগুলো যাতে সহজে পেঁৗছানো যায় সে লক্ষ্যে কাজ করছে সরকার। এ রকম একটি সেবা চালু করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার)। এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ ও অরেঞ্জ বিডি লিমিটেডের সিইও আশরাফুল কবির জুয়েল।
অরেঞ্জ বিডি লিঃ চাঁদপুর শাখার ব্র্যাঞ্চ ইনচার্জ উজ্জ্বল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী। এরপর জিডিটাল ইউপি সেবার কার্যর্ক্রম নিয়ে ডকুমেন্টারী উপস্থাপন করেন অরেঞ্জ বিডি লিঃ-এর এঙ্িিকউটিভ ডিরেক্টর সামীম হোসেন।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, ফরিদগঞ্জ উপেেজলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর দোকান মালিক সমিতির সভাপতি ও সমাজসেবক আলহাজ্ব মোশতাক হায়দার চৌধুরী, ১৪নং রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, অরেঞ্জ বিডি লিঃ-এর হাফেজ আহমেদ, রামপুর ইউনিয়ন পরিষদ সচিব রাকিব হোসাইনসহ অন্যান্য ইউনিয়নের সচিব, ইউডিসি কর্মকর্তা ও সুধীজনসহ অন্যরা।
উল্লেখ্য, এখন থেকে ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের সকল সেবা (https://rampur.upsheba.com/) লিংক থেকে গ্রহণ করা যাবে।
চাঁদপুর নিউজ সংবাদ
