
শাহরিয়ার খান কৌশিক ॥ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুর রব (৬০) নামের এক বৃদ্ধার অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় নিহত বৃদ্ধার স্বজনরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ লাশটি হাসপাতাল থেকে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়। জানা যায়, শরীয়তপুর জেলার চোকদার কান্দি বালার হাটে আলী মিয়া গাজীর ছেলে আব্দুর রব গাজী মাছ ধরে ভোর সাড়ে ৪টায় বাড়ির দিকে রওয়ানা হয়। এ সময় পল্লী বিদ্যুতের রেল লাইনের তার ছিড়ে রাস্তায় পড়ে থাকে। সে যাওয়ার পথে তারটি তার গায়ে লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকে। এ সময় বিদ্যুৎ স্পৃষ্টে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। পথচারীরা তাকে দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধ্রা করে শরীয়তপুর থেকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে তার স্বজনরা আহাজারি করতে থাকে।
শিরোনাম:
সোমবার , ২৫ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
