স্টাফ রিপোর্টার॥ জাতীয় মৎস্য সম্পদ ইলিশ সংরক্ষণে জাটকা রক্ষায় চাঁদপুর শহরের পুরাণবাজার ফাঁড়ি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় অভিযান চালিয়ে রনাগোয়াল ও বাবুর্চিঘাট মেঘনা নদীরপাড় থেকে এক নৌকার কারেন্টজাল এবং প্লাষ্টিকের চার ট্রে ভর্তি প্রায় ১’শ কেজি জাটকা জব্দ করেছে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবুর রহমান উপস্থিত থেকে জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন এবং জাটকা মাছ স্থানিয় মাদ্রাসা ও এতিমখানা এবং গরীব মানুষের মাঝে বিতরন করা হয়।এসময় পুলিশ পরির্দশক আঃ রশিদ ও উপ-পরির্দশক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ পরির্দশক আঃ রশিদ জানান,এসআই জাহাঙ্গীর আলম,এএসআই শামীম,কনস্টেবল মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদ পেয়ে রনাগোয়াল বাবুর্চিঘাট ও রনাগোয়াল এলাকায় ঝটিকা অভিযান চালায়। এসময় কয়েকজন জেলে নদীরপাড় প্লাষ্টিকের ট্্ের ভর্তি জাটকা উপরে তুলে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।তাদের ধাওয়া করে আনুমানিক দেড়-দুই হাজার মিটার কারেন্টজাল এবং শতাধিক কেজি জাটকামাছ উদ্ধার করা হয়েছে।ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, পুরিশ সুপারের নিদেৃশে আমরা প্রতিদিন জাটকা এবং কারেন্টজাল ধরতেছি।নিষেধাজ্ঞার সময় শেষ না হওয়া পর্যন্ত জাটকা রক্ষার অভিযান চলতে থাকবে।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
