স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর পুরানবাজারে ইয়াবা মাদক বিক্রেতা আলমগীর সিকদার ওরফে ধুমকা আলমগীর (৩৬) কে ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করে। আদালত জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরন করে। জানা যায়, পুরানবাজারের মমপট্রি এলাকার মৃত জয়না আবেদিনের ছেলে ধুমকা আলমগীর র্দীঘদিন যাবত ইয়াবার স্বর্গরাজ্য গড়ে তুলেছে। বেশ কয়েক বছর যাবত সে ইয়াবা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পুলিশ তাকে আটক করতে বেশ কয়েকবার অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে। অবশেষে গত শুক্রবার রাত ১টায় পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ছৈয়াল বাড়ি রোডের দেওয়ান বাড়ির নুরুল হকের ছেলে ইব্রাহিমের ঘরে অভিযান চালিয়ে ধুমকা আলমগীরকে আটক করে। এসময় পুলিশ তার পকেটে থাকা ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশ অভিযানকালে অপর ইয়াবা ব্যবসায়ী ইব্রাহিম ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

