শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের পুরানবাজারে পিকআপ গাড়ি থেকে বস্তা ভর্তি ইয়াবা ছিনতাই শেষে ভাগভাটোয়ার ঘটনা নিয়ে ধু¤্রজালের সৃষ্টি হয়েছে। ছিনতাইকৃত ইয়াবার পরিমান নিয়ে নানা নাটকিয়তা, প্রভাবশালী নেতাদের হস্তক্ষেপ নিয়ে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। কারো মুখে ৫০ হাজার পিছ,আবার কেই বলছে ২০ হাজার পিছ ইয়াবা ছিনতাই হয়েছে বলে গুঞ্জন শুনা যাচ্ছে। তবে পুলিশ বলছে এ পর্যন্ত ১ হাজার পিছ ইয়াবা ছিনতাই হয়েছে বলে তারা আটককৃতদের কাছ থেকে জানতে পেরেছে। তাবে এখন পর্যন্ত কোন ইয়াবা উদ্ধার করতে পারেনি পুরানবাজার পুলিশ ফাড়ি।
ছিনতাই হওয়া ইয়াবা ভাগভাটোয়ার নিয়ে বাকবিদন্ডা সৃষ্টি হলে ঘটনা ফাস হওয়ার পর থেকে পুরানবাজার পুলিশ ফাড়ি ইয়াবা উদ্ধার করতে পুরানবাজারের দুধপট্রি ও রিফোজীকলোনীতে ব্যপক অভিযান করেছে। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জড়িত সন্দেহ ৩ জনকে গ্রেফতার করে। আটককৃতরা এসময় পুলিশের কাছে ১হাজার পিছ ইয়াবা তার ভাগবাটোয়ারা করেছে বলে জানায়। এবং এর মধ্যে মাস্তানী টেক্স হিসেবে পুরানবাজার রিফোজী কলোনীর কসাই সফিককে ২শ পিছ ইয়াবা দেওয়া হয়েছে বলে তারা জানায়। তাদের দেওয়া তথ্য মতে পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে সফিককে আটক করতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কসাই সফিক পালিয়ে যায়। এসময় তার ভাই কসাই রফিককে পুলিশ আটক করে নিয়ে আসে। পরে স্থানীয় এলাকার মুরব্বি ও জনপ্রতিনিধি ছিনতাইকৃত ইয়াবা উদ্ধার করে দিবে বলে এ মর্মে রফিককে ছাড়িয়ে নিয়ে যায়। তাবে এখন পর্যন্ত কোন ইয়াবা উদ্ধার না হওয়ায় জনমনে ধু¤্রজালের সৃষ্টি হয়েছে। অনেকেই ধারনা করছে ছিনতাইকৃত ইয়াবার ঘটনার সাথে পুরানবাজারের প্রভাবশালী কিছু নেতা জড়িত রয়েছে। এবং তারা ঘটনাটিকে ধামসাচাপা দিতে দৌড়ঝাপ শুরু করে দিয়েছে। আটক ৩জনকে পুলিশ ৫৪ ধারায় আদালতে প্রেরন করেছে বলে জানা গেছে। তবে এ ঘটনার মূলহোতা রুলার ছেলে রফিক ও মাসুদকে আখন আটক করতে পারেনি পুলিশ। অনেকের ধারনা ঘটনার মূল হোতা রুলা তার ছেলে জসিম ওমাসুদকে আটক করলে অনেক তথ্য বেড়িয়ে আসবে।
উল্লেখ্য গত ৬ দিন পূর্বে মাদক বিক্রেতারা পিকআপ গাড়ি যোগে চা পাতার বস্তা সাাথে ইয়াবার বস্তা ঢাকায় প্রাচারের উদ্দেশ্যে পাঠায় বলে জানা গেছে। আরোর জানা যায়,মালবাহী পিকআপ গাড়িটি পুরানবাজার চাপাতার বস্তা নামিয়ে দেওয়ার জন্য নতুন রাস্তায় এলাকায় এসে অবস্থান নেয়। এসময় পুরানবাজারের কয়েকজন লেবার মাল আনলোড করার সময় ইয়বার বস্তা দেখতে পেয়ে সেগুলো ছিনতাই করে উপরে নিয়ে আসে। পরে ঘটনার সময় থাকা রাজনৈতিক দলের ছত্রছায়ায় বেশ কয়েকজন মাদক
স¤্রাট সেগুলো ভাগভাটোয়ারা করে নেয়। ভাগভাটোয়ার নিয়ে নিজেদের মধ্যে বাকবিদন্ডের সৃষ্টি হলে ইয়াবা ছিনতাইয়ের ঘটনাটি ফাঁস হয়ে যায়। এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হলে খবর পেয়ে পুরানবাজার ফাঁড়ি পুলিশ তাদেরকে গ্রেফতার করার জন্য অভিযান চালায়। অবেশেষে ঘটনার সাথে জড়িত সন্দেহে কুলিবাগানের বরুন, রিফোজী কলোনীর তারেক, তাফুকে আটক করে।
