শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর পুরানবাজারে হরিসভায় মন্দিরের মূত্তি ভাংচুর করেছে দূরবিত্তরা। গত রবিরার গভির রাতে অজ্ঞাত যুবকরা হরিসভায় একটি মূত্তি ভেঙ্গে পালিয়ে যায়। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় অকিল চন্দ্র সাহা বাদি হয়ে অজ্ঞাত ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪২ তারিখঃ ২০/৬/২০১৬।
জানা যায়, পুরানবাজার হরিসভা রেডে প্রতিরাতে বিভিন্ন এলাকা থেকে যুবকরা এসে নদীর পাড়ে বসে আড্ডা দেয়। তার সেখানে বসে বিভিন্ন মাদক সেবন করে। ঘটনারদিন রাতে তারা মন্দিরের মূত্তি ভেঙ্গে পালিয়ে যায়। সোমবার সকালে মন্দিরের লোকজন এসে মূত্তি ভাঙ্গা অবস্থা দেখতে পায়। প্রতিবছর এই ধরনের ঘটনা ঘটছে। পরে পুলিশকে জানালে পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গির আলম ঘটনাস্থলে আসেন।
পুলিশ জানায়, এই মূত্তি ভাংঙ্গার সাথে যারা জরিত রয়েছে তাদের আটক করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। এই ঘটনায় অকিল চন্দ্র সাহা বাদি হয়ে থানায় মামলা করেছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই দিকে আমরা নজর রাখবো। এই জন্য সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন।
