
স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর পুরানবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে মোহনা ডায়গনষ্টিক ও হিউম্যান প্যাথলজি সেন্টারকে সিলগালা করা হয়েছে। মোহনা ডায়গনষ্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করলেও হিউম্যান প্যাথেলজি সেন্টারের মালিক পালিয়ে যায়।
জানা যায়, পুরানবাজারে এ ২টি ডায়গনষ্টিক সেন্টারের অভিজ্ঞ টেকনিশিয়ান ও প্যাথলজির বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে জরিমানা আদায় করার পর প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজেষ্টেট আব্দুল আল সাদিত। এসময় জেলা পুলিশ সদস্যরা তার সাথে সহযোগীতায় ছিলেন। এছারা ভ্রাম্যমান আদালত পুরানবাজার লোহার পুলের ২টি ঔষধের দোকানে অভিযান চালায়। সকল কাগজপত্র ঠিক থাকায় ও ঔষধের মেয়াদ সঠিক থাকায় জরিমানা করেননি ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজেষ্টেট জানায়, পুরানবাজার সহ শহরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকেবে।
