চাঁদপুর শহরের পুরাবাজার পূর্ব শ্রীরামদীতে ফ্ল্যাট বাসা থেকে পতিতা-দালালকে আটক করেছে পুরানবাজার ফাঁড়ির পুলিশ। আজ শনিবার দুপুর ১২ টায় পুরানবাজার নতুনবাজার সেতু সংলগ্ন কাদির মুন্সি বাড়ির সামনে আবাসিক এলাকায় জাহিদ হোসেন ও বকুল হাওলাদারের মালিকানাধীন স্বপ্ননীড় বাসার ৩য় তলায় পুলিশ অভিযান চালায়। এসময় ৩য় তলার পতিতার দালাল দক্ষিন আলগীর মনু মিয়ার ছেলে পলাশ (২৮) ও পতিতা শাহতলীর বিল্লাল গাজীর মেয়ে নাজমা বেগম (২২) কে আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায় স্বপ্ননীড় বাসায় এর পূর্বে পতিতা রেখে দালাল চক্ররা পুজি ছারা রমরমা দেহ ব্যবসা চালিয়েছে। কিছুদিন পূর্বে পুলিশ ঐ ফ্ল্যাট বাসা থেকে দালাল পলাশকে পতিতা সহ আটক করেছিলো। সে আবারও জেল থেকে ছাড়া পেয়ে তার রক্ষিতা স্ত্রীকে রেখে এ বাসায় দেহ ব্যবসা পুনরায় চালু করে। ঘটনার দিন দুপুরে পতিতা নাজমা বেগম খদ্দর নিয়ে স্বপ্ননীড় বাসায় অবস্থান করাকালে এলাকার যুবসমাজ তাদের দেখতে পায়। পরে ঐ বাসায় স্থানীয় যুবকরা দালাল পলাশ ও পতিতা নাজমাকে আটকে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুরানবাজার পুলিশ ফাড়ির এটিএসআই আলাউদ্দিন ঐ বাসায় অভিযান চালিয়ে ইয়াবা খাওয়ার সরঞ্জাম সহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। গতকাল ৫৪ ধারায় তাদের চাঁদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
শিরোনাম:
বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

