শাহরিয়ার খান কৌশিকঃ চাঁদপুর পুরাবাজারে পিকআপ চালককে মারধর করায় ধর্মঘট ও মানববন্ধন করেছে পিকআপ মালিক সমিতির নেতৃবৃন্দরা। সোমবার শ্রমিক হামলার প্রতিবাদে সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নতুন রাস্তায় ধর্মঘট পালন করে। জানা যায় গত রবিবার বিকেলে পিকাপ চালক আরিফ আড়ৎ পট্রি সহদেব সাহার গদির সামনে রাস্তার পাশে মালামাল আনলোড করে। এসময় গাড়ি অনত্র সরিয়ে নিতে সহদেব সাহার কথা মতো তার গদির শ্রমিক চালক আরিফকে ব্যাপক মারধর করে। এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডের সৃষ্টি হয়। তুচ্ছ কারনে চালককে মারধর করার অপরাধে পুরানবাজার চেম্বার অব কমার্স বিষয়টি জানা সত্বেও শ্রমিকের বিচার না করায় পিকআপ মালিক সমিতির নেতৃবৃন্দরা ধর্মঘট ও মানববন্ধনের কর্মসূচি পালন করেছে। ঘটনাটি জানতে পেরে পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম নিজে উদ্দ্যোগ নিয়ে চেম্বার সদস্য সালাউদ্দিন বাবরের সাথে যোগাযোগ করে চালকে মারধরের ঘটনার সুষ্ঠ বিচার করবে বলে তাদেরকে আশ্বস্থ করে। পরে পিকআপ মালিক সমিতির নেতৃবৃন্দরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে। এসময় উপস্থিত ছিলেন পিকআপ মালিক সমিতির আহবায়ক পারবেজ গাজি,যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী কুট্রি,সদস্য সচিব সালাম তালুকদার, ট্রাক শ্রমিক ইউনিয়ন পুরান বাজার উপ-কমিটির যুগ্ন সম্পাদক পাপ্পু খান প্রমুখ।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

