চাঁদপুর শহর ছাত্রশিবিরের সেক্রেটারীকে চাঁদপুর মডেল থানা পুলিশ আটক করেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় ট্রাকরোড মস্তান বাড়ি এলাকা থেকে তাকে আটক করেছে। সকালে শহর ছাত্রশিবির মিছিল বের করার প্রস্তুতি নেয়। চাঁদপুর মডেল থানা পুলিশ পূর্বের রাতেই গোপন সংবাদে বিষয়টি জানতে পারে। ভোর রাত থেকেই পুলিশ সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পোশাকে ও সাদা পোশাকে অবস্থান নেয়। সকাল সাড়ে ৭টায় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আবু সাঈদ, নুরুল হক, ফিরোজ আলম, সহকারী উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবু, জালাল আহমেদসহ সদস্যরা ছাত্রশিবিরের মিছিলের প্রস্তুতির খবর জানতে পেরে ট্রাক রোড মস্তান বাড়ির সামনে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শহর ছাত্রশিবির সেক্রেটারী হাজীগঞ্জ উপজেলার মুহাম্মদপুর গ্রামের খান বাড়ির আঃ করিম খানের ছেলে মোঃ ইসমাইল হোসেন খান (২৫)কে আটক করে। গত কয়েক মাস পূর্বে মস্তান বাড়িতে ইসমাইল হোসেনের ভাড়া বাসায় পুলিশ অভিযান চালিয়ে জিহাদী বই, বিস্ফোরক সামগ্রীসহ নানা জিনিষ উদ্ধার করেছিল।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

