চাঁদপুর শহরের ১৩নং ওয়ার্ডের খলিশাডুলীতে ভয়াবহ অগ্নিকান্ডে গৃহপালিত পশু ও স্থাপনা পুড়ে ছাই হয়ে যায়। গত রবিবার সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। সরজমিনে গিয়ে দেখা যায়, খালিশাডুলী গ্রামের ইউনুছ গাজি তার বাড়িতে নিজের কাজ কর্ম নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে ইউনুছ গাজি দৌড়ে আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। এ সময় আশপাশের লোকজন এসে আগুন নিভাতে আপ্রান চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসে। তবে এলাকাবাসীর চেষ্টায় তার পূর্বেই আগুন নিভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির মধ্যে ছিল ৮টি ছাগল, ৪টি হাঁস, ১টি পাম্প মেশিন, শস্যপণ্যসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি সাধন হয়। অগ্নিকান্ডের ব্যাপারে ক্ষতিগ্রস্ত ইউনুছ গাজী জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। যারা এসব কাজ করেছে সে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি। এদিকে অগ্নিকান্ডের ঘটনাস্থল চাঁদপুর মডেল থানার পুলিশ ফোর্স পরিদর্শন করে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

