
সংবাদ বিজ্ঞপ্তি: র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১১ ফেব্রুয়ারি দিনগত রাতে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন নিশিন্তপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভূয়া ডাক্তার পরিচয় প্রদানকারী একজন প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী হলো কুমিল্লা জেলার কোতয়ালী থানার ছোট আলমপুর গ্রামের মোঃ মন্তাজ মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৯)।
জসিম উদ্দিন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ভূল চিকিৎসা প্রাদান করে। লাইসেন্স বিহীন হাই এন্টিবায়টিক ইনঞ্জেকশন ও উচ্চমাত্রার ঔষধ বিক্রি এবং নিজেকে রেজিস্টার ভুক্ত বড় ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের নিকট থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে আসছিল। অভিযানে বিভিন্ন ধরনের লাইসেন্স বিহীন হাই এন্টিবায়টিক ইনঞ্জেকশন ও উচ্চমাত্রার ঔষধ উদ্ধার করা হয়।
নানাবিধ প্রতারণা করার অপরাধে ধৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
