
স্টাফ রিপোটার ঃ চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে চাঁদপুর সদর উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় কুমিল্লা প্রত্যয় উন্নয়ন সংস্থার সহযোগিতায় রবিবার বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে উপজেলা শেয়ারিং ওয়ার্কসপ অনুষ্ঠিত হয় । ওয়ার্কসপে সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা কামালের সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার উদয়ন দেওয়ান । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আতোয়ার রহমান । তিনি তার বক্তব্যে বলেন,গরীব দুঃখীর মামলার ব্যয় সরকার দেয় । প্রত্যেকটি নাগরিকের আইনী সেবা পাওয়া মানবাধিকার । এ আইনী অধিকার রাস্ট্র নিশ্চিত করেছে । বিশেষ করে গরীব ও অসহায় মানুষ যাতে বিনা পয়সায় আইনী সহযোগিতা পেতে পারে তার জন্যই রাষ্ট্র কর্তৃক প্রত্যেক জেলায় ও উপজেলায় এবং ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটির গঠিত হয়েছে । আগামীতে প্রতিটি ইউনিয়নে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে এ ধরনের ওয়ার্কসপ করা হবে । এ ক্ষেত্রে ইউপি চেয়ারম্যানরা উদ্যোগ নিতে পারেন । তিনি বলেন,রাস্ট্র চাচ্ছে এ আইনী সেবা জনগনের দৌড়গলায় পৌঁছে দিতে হবে । আর এ কাজে সবচেয়ে গুরুত্বপুর্ন হচ্ছে জনপ্রতিনিধিরা । যাদের কাছে প্রথমেই গরীব ও অসহায় মানুষ আইনী সেবা পেতে আসেন । জনপ্রতিনিধিরা এ ব্যাপারে সর্বোচ্চ ভুমিকা রাখতে পারে । সারা দেশে লিগ্যাল এইড কমিটির প্রায় ২লাখ মানুষকে আইনী সহায়তা দিয়েছে । এর মধ্যে চাঁদপুর জেলায় ১৬ হাজার মানুষকে আইনী সেবা দেয়া হয়েছে । লিগ্যাল এইডের মাধ্যমে আইনী সেবার বিষয়টি ছড়িয়ে দিতে হবে । এ ক্ষেত্রে মিডিয়ার ভুমিকা বেশী । আইনী সহয়তা পেতে টোল ফ্রি নম্বর ১৬৪৩০ এবং ০১৭৬১২২২২২২ মোবাইলে কল করলে আইনী সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান ,সাধারণ সম্পাদক সোহেল রুশদী,জেলা লিগ্যাল এইড অফিসার শুভ্রা চক্রবর্তী,চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালিউল্যাহ অলি,চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম,বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল,৯নং বালিয়া ইউনিয়নের সচিব এম এ কুদ্দুছ রোকন প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন,চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ কফিল উদ্দিন ,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুনিরা চৌধুরী ,শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ,রামপুর ইউপি আল মামুন পাটওয়ারী,আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী,বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন আহমেদ শামিমসহ উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
