রফিকুল ইসলাম বাবু ॥ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মেদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী মাদক বিরোধী ব্যাপক অভিযান শুরু হয়েছে। এ অভিযান সফল করতে রাজনীতিবীদ, সমাজকর্মী, অভিভাকব ও শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন। তিনি আজ শুক্রবার চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, ভারতের সরকারের সহযোগিতায় এ দেশ থেকে ফেন্সিডিল প্রবেশ নিয়ন্ত্রণ হলেও মায়ানমার থেকে ইয়াবা পাচার বন্ধ হয়নি। মায়ানমার সরকারে সাথে সর্বশেষ ২০১৭ সালে চুক্তি তৈরী করা হলেও তারা স্বাক্ষর করেনি। তাদের মূল উদ্দেশ্যেই হচ্ছে আমাদের দেশের ক্ষতিসাধন করা। জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহমেদ, মানসের সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক ড. অরুপ রতন চৌধুরী, পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. লতিফুর রহমান।
শিরোনাম:
সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে : চাঁদপুরে স্বরাষ্ট সচিব
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
