
সিনিয়র করেসপন্ডেন্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটুক্তি করে স্যোসাল মিডিয়ায় ছবি পোস্ট করায় মো. আলাউদ্দিন বেপারী (২১) নামের এক যুবককে আটক করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ।
৩১ মার্চ বুধবার সকালে মতলব দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ডিবির ওসি টান্টু সাহা।
আটককৃত আলাউদ্দিন বেপারী মতলব দক্ষিণ উপজেলার গোসাইপুর গ্রামের মো. আব্দুস ছাত্তার বেপারীর ছেলে।
ডিবি পুলিশের ওসি টান্টু সাহা বলেন, অভিযুক্ত যুবক আলাউদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটুক্তি করে স্যোসাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন।মতলব থেকে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
চাঁদপুরনিউজ/এমএমএ/
