
চাঁদপুর নিউজ রিপোর্ট
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ ওচমান গনি পাটওয়ারী। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। সেখানে প্রায় ১৫ মিনিট প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তিনি। এ সময় ওচমান গনি পাটওয়ারীর সাথে ছিলেন তার মেয়ে উম্মে হানি উপা।
সাক্ষাৎকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি, আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শেখরসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী চাঁদপুরে জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যূরাল, মুক্তিযুদ্ধভিত্তিক মিনি মিউজিয়াম, লাইব্রেরি স্থাপন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæত চাঁদপুর পৌর লেকের সৌন্দর্য্যবর্ধন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন। এছাড়া চাঁদপুর জেলা পরিষদের গত তিন মাসের কার্যক্রম সম্পর্কেও তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী এসব বিষয়ে কিছু পরামর্শ প্রদান করেন এবং এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য উৎসাহিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলহাজ ওচমান গনি পাটওয়ারীর কন্যা উম্মে হানি উপার পড়াশোনার খোঁজখবর নেন এবং জড়িয়ে ধরে আদর করেন।
শিরোনাম:
শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
