চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের কানুদি মিয়ার বাজারে প্রকাশ্যে চোরাকারবারিদের জমজমাট ব্যবসা চলছে। জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে অবৈধভাবে তেল, চিনি, গম, মশারির ডাল, লবণ ইত্যাদি দ্রব্য কানুদি লঞ্চ ঘাটের সামনে মাঝ নদীতে দিনে ১০টা থেকে ২টা পর্যন্ত মাল কাটা শুরু করে। পরে চোরাকারবারিরা কানুদি মিয়ার বাজারে প্রত্যেকটি দোকানে গোডাউন হিসেবেব মাল স্টক করে বিভিন্ন জেলায় পৌছে দেয়। এর মধ্য দিয়ে কয়েকবার তাদেরকে বারণ করা সত্ত্বেও তারা প্রভাবশালী রাজনীতিবিদ ও প্রশাসনকে ম্যানেজ করে এই চোরাকারবারির ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই মালগুলো বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এসে নি¤œ রেটে মাল ক্রয় করে প্রকাশ্যে সিএনজি বা রিক্সায় করে প্রতিনিয়তই কানুদি বাজার থেকে মাল লোড করে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত কানার দোকান, নতুন বাজার ও সিরাজের মেলের সামনে দিয়ে প্রকাশ্যে নিয়ে তাদের গন্তব্য স্থানে পৌছে যায়। জনমনে প্রশ্ন এই অবৈধ ও রাজস্ব ফাঁকি দিয়ে তারা হাতিয়ে নিচ্ছে প্রতিনিয়ত ৩ থেকে ৪ লাখ টাকার মতো। ক্রেতারা আসে মুন্সিরহাট, বাবুরহাট, পিংড়া, মাস্টার বাজার, নারায়নপুর, আমিরাবাদ, সফরমালী, দাসাদী, খেরুদিয়া, গাজির হাট সহ বিভিন্ন প্রান্ত থেকে চলে আসে। চোরাকারবারিদের মুল হোতারা হচ্ছেন গোলাপ পাটওয়ারী, মহিজল, মানিক মোল্লা, সিরাজ, স্বপন পাল, আলমগীর মেম্বার সহ আরো অনেকেই জড়িত আছেন। তারা পূর্বে অতি দরিদ্র ছিল। খুবই কষ্টে তারা জীবনাযাপন করতো। তাদের ঠিকমতো খাবার ঝুটতো না। কিন্তু এই অবৈধ পথে পা দেবার পর তারা এখন আঙুল ফুলে কলা গাছ বনে গেছেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এর মধ্যে মেরিন নৌ ফাড়িকে ম্যানেজ করার জন্য মনোহরখাদি ১নং ওয়ার্ডের আলমগীর মেম্বার প্রতি মাসের ৫ তারিকের মধ্যের ৬০ হাজার টাকা প্রদান করা হয়। এতে করে তারা এদের দেখেও দেখে না। তাই তাদের বাহু বলের শক্তি দিয়ে ও প্রশাসনকে ম্যানেজ করেছে বলে প্রকাশ্য দিবালোকে চোরাকারবারিরা ব্যবসা চালায়। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সাধারণ দাবি যারা এই চোরাকারবারির সাথে জড়িত ও রাজস্বকে ফাঁকি দিয়ে প্রতিনিয়তই লক্ষ টাকা উধায় তাদেরকে আইনের আওতায় এনে দৃৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

