
ফরিদগঞ্জ সংবাদদাতা: চাঁদপুরের ফরিদগঞ্জের ১৫নং রুপসা (উ:) ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের খাঁ বাড়ীতে প্রেমিকার সাথে অভিমান করে মো. সাইমুন ইসলাম রাফি (১৭) নামে এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিলে করুন মৃত্যু হয়।
মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে নিজ বসতঘরে গলায় ফাঁস দিলে স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জে পরে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে।
রাফির বাবা সাইফুল ইসলাম দ্রুত চিকিৎসার জন্য নারায়নগঞ্জ অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হাসপিটাল লি: এর আইসিউতে ভর্তি করে। চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৪ মার্চ রবিবার ১২টার দিকে মৃত্যু বরন করে।
রাফির বাবা সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, আমি অনেক আশা নিয়ে আমার ছেলেকে লেখাপড়া করাচ্ছিলাম। এ বছর সে এস,এসসি পরীক্ষা দেওয়ার কথা। হঠাৎ করে ৯ তারিখ দুপুরে আমি ঢাকায় যাওয়ার পথে খবর পাই রাফি ফাঁিস দিয়েছে। দ্রুত ফিরে উন্নত চিকিৎসার জন্য নারায়নগঞ্জে পাইভেট হাসপাতালের আইসিউতে ভর্তি করি কিন্তু ছেলেকে আর বাঁচাতে পারলাম না। ছেলের মৃত্যুর পর তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি একই গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক চলছিল।
প্রেমিকার সাথে মোবাইলে কথা বলার পর অভিমান করে রাফি গলায় ফাঁসি দেয়। মেয়েটি আমার ছেলের সাথে চলনা করায় আজ অকালে আমার ছেলে রাফি না ফেরার দেশে চলে গেল। আমি এর বিচার চাই।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সহিদ হোসেন বলেন, এই বিষয়ে কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/
