
স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক ইকরাম চৌধুরীর চিকিৎসার্থে ‘ইকরাম চৌধুরী চিকিৎসা কল্যাণ ফান্ড’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। তহবিল গঠনের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। ৬জুন শনিবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জনকণ্ঠের চাঁদপুর জেলা প্রতিনিধি অধ্যক্ষ শাহ মোঃ জালাল উদ্দিন চৌধুরীকে আহবায়ক, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মোঃ ইকবাল হোসেন পাটোয়ারীকে সদস্য সচিব এবং চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহকে প্রধান সমন্বয়কারী করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন : চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটোয়ারী, বিএম হান্নান ,শরীফ চৌধুরী, সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, জিএম শাহীন, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন লিটন, কোষাধ্যক্ষ রিয়াদ ফেরদৌস,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ, সম্মানিত সদস্য ওমর পাটওয়ারী ।
প্রসঙ্গত, সাংবাদিক ইকরাম চৌধুরী গত বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে আছেন।
” সাংবাদিক ইকরাম চৌধুরী চিকিৎসা সহায়তা তহবিল’ গঠনে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি। ঐ কমিটির পক্ষ থেকে আজ সোনালী ব্যাংক চাঁদপুর শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়েছে।
যার হিসাব নং – 1502402001216
আপনারা যারা ইকরাম চৌধুরীকে ভালোবাসেন, কাছ থেকে দেখেছেন, একজন ভদ্র, পরিশ্রমি, সাহসী এবং একটি সুন্দর সমাজ রাষ্ট্র বিনির্মানে যিনি গত সাড়ে তিন দশক কাজ করে যাচ্ছেন, তারা যতটুকু পারেন, তাঁর চিকিৎসায় এই উপরের হিসাব নাম্বারে আপনার / আপনাদের সাধ্যমত আর্থিক সহযোগিতা করবেন – এইটুকু প্রত্যাশা আপনাদের কাছে একরকম হাতজোড় করেই চাচ্ছি।
এই কমিটির সম্মানিত আহবায়ক চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জনকণ্ঠের চাঁদপুর জেলা প্রতিনিধি অধ্যক্ষ জালাল চৌধুরীর সাথে ( মোবাইল : ০১৭১৫৪৫১৩৩১) বা সদস্য সচিব আমি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সভাপতি, চাঁদপুর প্রেসক্লাব, সম্পাদক ও প্রকাশক চাঁদপুর প্রতিদিন, জেলা প্রতিনিধি দৈনিক সমকাল – এর সাথে ( ০১৭১১৪৫৬৩৬৯) কিংবা প্রধান সমন্বয়কারি চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক , চাঁদপুর কন্ঠের নির্বাহী সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহর সাথে এ বিষয়ে জানতে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারেন।
