নিজস্ব প্রদিবেদক ॥ চাঁদপুরে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরি কমিটির (২০১৮-২০১৯) নির্বাচনে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ৫ প্রার্থী। এরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক আমাদের কুমিল্লার কেএম মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দৈকিন চাঁদপুর প্রতিদিন ও চাঁদপুর টাইমস এর আশিক বিন রহিম ও দপ্তর সম্পাদক পদে ইলশে পাড়ের সজীব খান ও সদস্য পদে যথাক্রম দুজন চাঁদপুর কণ্ঠের বাদল মজুমদার ও চাঁদপুর দিগন্তের কেএম সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও ২টি পদে পদাধিকার বলে সাবেক সভাপতি এম এ লতিফ ও সাধারণ সম্পাদক অ্যাড. ইয়াসিন ইকরাম কার্যকরি সদস্য হয়েছেন।
উল্লেখ আগামীকাল ২৭ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হবে। চাঁদপুর প্রেস ক্লাবে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলবে।
শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে মূলত সভাপতি/সাধারণ সম্পাদকসহ ৫ পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার মাঠে রয়েছেন। নির্বাচনের ভোটার সংখ্যা ৩৫।
