শিউলী হরি ফরিদগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। গত ১ ডিসেম্বর তিনি বিদায়ী ইউএনও মোঃ আলী আফরোজ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি বরগুনা জেলার বামনা উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। সাতক্ষীরা জেলার তারা উপজেলার মোবারকপুর গ্রামের সত্য রঞ্জন হরি ও শিলা রাণী সুরের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সকলের ছোট শিউলী হরি ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১৩ সালে পিরোজপুর জেলায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ময়মনসিংহ বিভাগে সহকারী কমিশনার হিসেবে এবং ফুলবাড়িয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পাস করা এই মেধাবী কর্মকর্তা ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের জননী। তার স্বামী কচুয়া উপজেলার নির্বাহী অফিসার দ্বীপায়ন দাস শুভ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ফরিদগঞ্জ
- /
- ফরিদগঞ্জের নূতন ইউএনও শিউলী হরির স্বামী কচুয়ার ইউএনও
আরও সংবাদ
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারীর মৃত্যু, ৫ দোকান পুড়ে…
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাব্বির হোসেন (১৪) নামে এক... বিস্তারিত
চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
