সংসারের অভাব অনটন নিয়ে স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে বিল্লাল হোসেন (৩২) নামে দুই সন্তানের জনক আত্মহনন করেছেন। গতকাল সোমবার সকালে ফরিদগঞ্জ উপজেলার শাশিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর প্রেরণ করেছে।
আত্মহননকারী যুবকের চাচাতো ভাই জাকির হোসেন জানান, উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের আজিজুল হকের ছেলে বিল্লাল হোসেন পেশায় কাঠ মিস্ত্রি। সংসারে অভাব অনটন লেগেই ছিল। এ নিয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়ে বিল্লাল। পরিবারের সদস্যদের সাথে অস্বাভাবিক আচরণ করে। সোমবার সকালে সংসারের অভাব অনটনের বিষয় নিয়ে স্ত্রী কহিনুর বেগেমের সাথে ঝগড়ার এক পর্যায়ে বিল্লাল হোসেন ঘরের অাঁড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ্আলম জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর প্রেরণ করা হয়েছে। আত্মহননকারী যুবকের চাচাতো ভাই জাকির থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
শিরোনাম:
শনিবার , ৩০ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
